লক্ষ্মীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক মাঠস্কুলের মাঠদিবস উদ্যাপন
সম্প্রতি লক্ষ্মীপুরের সৈয়দপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আইপিএম কৃষক মাঠস্কুলের মাঠদিবস, শস্য কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠত হয়। ১৫নং লাহারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোশারেফ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোপাল চন্দ্র দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর কুমার মজুমদার, জেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান কামাল, প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক আইপিএম কৃষক মাঠস্কুলের দেয়া প্রদর্শনী স্টলসমূহ পরিদর্শন করেন।
|